জামায়াত-শিবিরের হামলায় সাতক্ষীরার দেবহাটায় শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেনকে হত্যার ঘটনায় দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। উক্ত মামলায় জামায়াত-শিবিরের জ্ঞাত আসামি ৩৩ জন। এছাড়া অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে এ ঘটনায় দেবহাটা থানা পুলিশ ২ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল: মনিরুল ইসলাম ও সিরাজুল ইসলাম। উপজেলার গাজীর হাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
