নূর নামের সাড়ে ৪ বছরে শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চিকিত্সক ও ক্লিনিকের ৩ মালিকের নামে শুক্রবার রাতে গাংনী থানায় মামলা করেছেন মৃত শিশুর পিতা বাদিয়াপাড়া গ্রামের জাফর।
শিশুর চাচা মাহফুজ হোসেন জানান, শিশু নূরের ডান হাতের বগলের নিচে একটি বড় ফোঁড়া কাটার জন্য শুক্রবার বামন্দীর সততা ক্লিনিকে আনা হয়। বেলা ২টার দিকে ক্লিনিকের একজন অংশীদার ও প্যারামেডিক্যাল ডাক্তার নাজমুল হুদা ফোঁড়াটি অপারেশন করতে গিয়ে একটি রগ কেটে দেন। প্রচণ্ড রক্তক্ষরণের পর শিশুটিকে বিকাল ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যার দিকে সে মারা যায়।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার আব্দুস সহিদ জানান, বগলের নিচে অগজিলিয়ারি ভেন নামের একটি গুরুত্বপূর্ণ শিরা রয়েছে। সেটা কেটে গেলে সাধারণত রক্তক্ষরণ বন্ধ হয় না।
সততা ক্লিনিকের সরকারি অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি জানান, সততা ক্লিনিকের কোন অনুমোদন নেই বলেও তিনি জানান।
