আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় সেনবাগ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।
সেনবাগ প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সঙ্গে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাজী এম দলিলুর রহমান, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু আমান উল্যাহ, প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এমএ আউয়ালসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
