ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান উত্সব

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০২
মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকালে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান উত্সব অনুষ্ঠিত হয়। উত্সবে উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২শ’ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি দুটি অংশে অনুষ্ঠিত হয়। একদিকে বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প নিয়ে প্রদর্শনী ও অপরদিকে বিজ্ঞান ও গণিত নিয়ে ছাত্র-ছাত্রীদের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দুটি ক্যাটাগরিতে ২৫ জন ক্ষুদে গণিতবিদকে এবং ১০ জনকে ক্ষুদে বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়। মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন ক্ষুদে বিজ্ঞানীদেও নিয়ে অনুষ্ঠিত বিজ্ঞান উত্সব পরিদর্শন করেন। পরে বিদ্যালয় চত্বরে বিজ্ঞানীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।