চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রস্মরণ

আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:৫৪

মুহাম্মদ দিদারুল আলম

চট্টগ্রাম প্রতিনিধি

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ মে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন। মুখ্য আলোচক ছিলেন চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত।

শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কার্যকরী কমিটির নির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু ও বাপ্পা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ ও শ্রাবণী দাশগুপ্তা।

একক সঙ্গীত পরিবেশন করেন মো. মোস্তফা কামাল, শ্রেয়সী রায়, লাকী দাশ ও ঐশী দেওয়ানজী। ফারুক তাহের ও শ্রাবণী দাশগুপ্তার নির্দেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শিল্পকলা একাডেমির ছোট ও বড়দের আবৃত্তি বিভাগ।

সমবেত সঙ্গীত পরিবেশন করে শিল্পকলা একাডেমি সঙ্গীত দল। সঙ্গীত পরিচালনায় ছিলেন মো. মোস্তফা কামাল ও আবদুর রহিম। শেষে প্রমা অবন্তীর নির্দেশনায় দলীয় নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমি নৃত্য দল।