ভারতে পাচারের সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড়ালী সীমান্ত থেকে শনিবার সকালে ২০ লাখ টাকার চিতল মাছের পোনা আটক করেছে বিজিবি। বিজিবি এ সময় চোরাচালানিদের ব্যবহূত দুটি ইঞ্জিন চালিত ভ্যান উদ্ধার করেছে। কলারোয়ার হিজলদি বিওপির নায়েক সুবেদার গনির নেতৃত্বে শনিবার ভোরে ২ লাখ পিচ চিতল মাছের পোনা আটক করে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর আনোয়ারুল মাযহার জানান, আটককৃত মাছ ও ইঞ্জিনভ্যানের মূল্য আনুমানিক ২১ লাখ টাকা।
