সাতক্ষীরায় আলমগীর হত্যায় জড়িতদের বিচার দাবিতে মিছিল

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৩
সাতক্ষীরার দেবহাটায় জামায়াত-শিবিরের হামলায় নিহত আলমগীর হোসেনকে পারুলিয়ায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার সকালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে তার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে দেবহাটা উপজেলার পারুলিয়ায় শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।