ক্রীড়াবিদকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৪
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ক্রীড়াবিদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির আহাম্মদ খানকে হত্যার চেস্টার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সর্বদলীয় নাগরিক সমাজের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। জেলা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট আবদুস সামাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুজন সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুর রহমান সহিদ, মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, নারী নেত্রী পারভীন আক্তার প্রমুখ।