শনিবার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের (৩০) লাশ কসবা রেল স্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। কসবা পৌর এলাকার আকাবপুর বাসিন্দা আলমগীরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় ।
জানা গেছে, আলমগীর এক সময় পুলিশে চাকরি করেছেন। চাকরিচ্যুত হয়ে তিনি বাড়িতে এসে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিলেন। গত শুক্রবার রাতে তাকে স্টেশন এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে বলে লোকজন জানিয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
কসবা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার জানান, তার মৃত্যুর কারণ ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তার দুই ছেলে সন্তান রয়েছে বলে পারিবারিকসূত্রে জানা যায়।
