সীতাকুন্ডে দুই শিবির কর্মী গ্রেফতার

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৪০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুরের মামলায় দুই শিবির কর্মীকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর কেদারখীল গ্রামের আবদুল মান্নানের ছেলে আমির মাহমুদ রবিন ও কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা এলাকার কবির আহম্মদের ছেলে তাজ মোহাম্মদ জিকু। গতকাল শনিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, জামায়াতের ডাকা টানা দুই দিনের হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।