শোক সংবাদ

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৪১
খোদা বক্স কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজার সংলগ্ন মানিকদিয়াড় গ্রামের বাসিন্দা এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি এম এ রাজ্জাকের বাবা উপজেলা বাজারের ব্যবসায়ী খোদা বক্স (৮৫) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মানিকদিয়াড় কবরস্থানে জানাজা শেষে গতকাল দুপুরে তাকে দাফন করা হয়। সখিনা বেগম দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, দৈনিক ইনকিলাব ময়মনসিংহ প্রতিনিধি মো. শামসুল আলম খান, উপজেলা আ’লীগের সদস্য মো. মজিবুর রহমান খান এবং দৈনিক যায়যায়দিন ফুলবাড়ীয়া প্রতিনিধি মো. নুরুল ইসলাম খানের মা সখিনা খাতুন (৭০) গতকাল ময়মনসিংহের এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জাহানারা বেগম ঢাকা মহানগর দক্ষিণের ১০ নং ওয়ার্ড জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি গোলাম ফারুক খান বাবলুর মা জাহানারা বেগম (৮০) গতকাল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এজিবি কলোনিস্থ বড় ছেলের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুল গনি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মো. সফিউল্লার বড় মেয়ের শ্বশুর আব্দুল গনি (৮৮) গতকাল ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। ১৯ আগস্ট ফেনীর ফুলগাজি থানার জিএম হাটস্থ মরহুমের নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে।