ভাগ্যবান বিড়ালছানা

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫১
ভাগ্যবানই বটে। চলন্ত ওয়াশিং মেশিনে মানুষ যেখানে বাঁচতে পারে না, সেখানে ছোট্ট বিড়ালছানা এক ঘন্টা থাকার পর দিব্যি বেঁচে আছে এবং আগের মতোই দুষ্টুমিতে মেতে আছে। খবর ডেইলি মিররের। ব্রিটেনে এ ঘটনা ঘটেছে। পরিবারের ছোট্ট সোনামণি মেশিনের ভেতরে লুকিয়ে রেখেছিল। আর তার মা মেগান গিলহোম কিছুক্ষণ পর এসে মেশিনের ভেতর ময়লা কাপড়-চোপড় দেয় এবং ৫০ ডিগ্রি সেলসিয়াসে মেশিন চালু করে। এক ঘন্টা পর তিনি মেশিন বন্ধ করেন এবং কাপড় উঠাতে গিয়ে বিড়ালছানাটিকে দেখতে পান। এরপর তাকে পশুচিকিত্সকের কাছে নিয়ে যান মেগান। চিকিত্সক তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং জানান, বিড়ালছানাটি ভাল আছে। বাড়ি এসে বিড়ালছানাটি আগের মতোই দুষ্টুমি শুরু করে এবং লাফ দিয়ে মেশিনের ওপর উঠছে। মেগান রসিকতা করে বলেন, হয়তো তার শিক্ষা হয়নি।