সুন্দরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫২
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মজিদপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হাজরা খাতুন (৬) ও সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে ইনু মিয়া (৩) গতকাল শনিবার পানিতে ডুবে মারা গেছে। পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে হাজরা খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজা-খুঁজির পর দুপুরে প্রতিবেশির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। একইভাবে গতকাল দুপুরে ইনু মিয়া পানিতে ডুবে মারা যায়। কেন্দুয়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার কেন্দুয়ায় সাপের কামড়ে রানা (১৩) নামে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার জানায়, শনিবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে রানা বাড়ির পাশের বিলে মাছ ধরতে গেলে বিষাক্ত সাপ তাকে দংশন করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রানা উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের আব্দুল বারী স্বপনের ছেলে ও সান্দিকোনা স্কুল এন্ড কলেজের ছাত্র।