গত শুক্রবার শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রাসেলকে গ্রেফতারের জের ধরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ১০টি গাড়ি ভাংচুর করলে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল শনিবার শেরপুর সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে। মামলায় জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ ও সদ্য বিএনপিতে যোগদানকারী শেরপুর সদর আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি হযরত আলীসহ ৭২ জন এবং অজ্ঞাতনামা আরো শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভাংচুরের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মিরাজ উদ্দিন রাজন এবং বিপিন তালুকদার নামে দুইজনকে গ্রেফতার করেছে।
