আজ ৪ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১১ শওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি। আপনার শুভসংখ্যা ১ । শুভবার রবিবার। । শুভরত্ন রুবী।
প্রকৃতিগতভাবে আপনি : আত্মসচেতন ও কর্তব্যপরায়ন। আপনি মেধাবী, ব্যক্তিত্ব আকর্ষণীয়। নিজের চিন্তা-ভাবনা। ও পরিকল্পনাকেই আপনি বেশি প্রাধান্য দেন। আপনি কর্মঠ, উচ্চাভিলাষী ও প্রতিজ্ঞায় অনড়। পছন্দ ও অপছন্দ প্রকাশে আপনার কোন দ্বিধা নেই। সহজেই মনক্ষুণ্ন হতে পারেন, রেগে যেতে পারেন। চাটুকারিতায় ভুলে যেতে পারেন। তবে কোন ক্ষোভ আপনি মনে রাখেন না। আপনাকে কৌশলী, সহনশীল ও লক্ষ্যাভিসারী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী ও গদেননাশ, জ্যোতির্বিদ জন ক্লামস্টিভ, বিমান আবিষ্কর্তা অরভিল রাইট, কবি জন ড্রাইডেন, কাজী রোজী, দার্শনিকনিক গিলবার্ট রেইল, ফ্যাশন ডিজাইনার গ্যাবরিয়েল সেন্যাল, প্রযোজক মোস্তাফিজুর রহমান, নন্দিনী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ আজ অনতিপ্রেত কিছু ঘটতে পারে। কারো আচরণে ক্ষুব্ধ হতে পারেন। বিবাদে লিপ্ত হওয়া ঠিক হবে না। অংশীদারী ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। মনের গোপন কথা কারো না বললেই ভালো করবেন। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। নিজের মনের কথা প্রকাশ না করলেই ভালো করবেন। কেউ আজ আপনার সরলতার সুযোগ নিতে পারে। কোন বন্ধুর দ্বারা আজ উপকৃত হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে বাধার সৃষ্টি হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কাজের চাপ বৃদ্ধি হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ রাসায়নিক এবং জ্বালানি দ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। পাওনা টাকা আদায়ে ফলপ্রসূ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না ব্যয়বৃদ্ধির আশংকা আছে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পুরানো কোন সমস্যার সমাধান হতে পারে। ক্রীড়াবিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। খেলাধুলায় সুনাম ও সাফল্য আসতে পারে। প্রকাশনা ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। অকারণে কোন ঝামেলার সৃষ্টি হতে পারে। আজ আশানুরূপ লাভ নাও হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ খেলোয়াড়দের জন্য দিনটি মিশ্র-সম্ভাবনাময়। আজ শরীরে কোন আঘাত পেতে পারেন। যৌথ ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। আবেগ প্রশমিত রাখার চেষ্টা করুন। ওয়ারিশি সম্পত্তির ব্যাপারে কোন সুরাহা হতে পারে। প্রাপ্তি যোগ আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। সরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। আজ আপনার নামে মিথ্যা বদনাম হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কৃষিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোন ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নিজস্ব অঙ্গনে সুনাম ও সাফল্য আসতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ভ্রমণের সুযোগ পেতে পারেন। তীর্থযাত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। মনের কথা বাইরে প্রকাশ না করলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোন কাজের জন্য অনুতপ্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি সম্ভাবনাময়। চাকরিতে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোন গোপন তথ্য প্রকাশের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ। নতুন কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয়বৃদ্ধির আশংকা আছে। দাম্পত্য পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
