জোকস

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২০:২৩
 বহুদিন পর পুরোনো এক প্রেমিক তার সাবেক প্রেমিকাকে চিঠি লিখেছে। চিঠির ভাষাটা ঠিক এ রকম— ও গো প্রিয়তমা, তোমার সঙ্গে সম্পর্ক ভাঙাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি বুঝতে পেরেছি, পৃথিবীতে তুমিই আমায় সবচেয়ে বেশি ভালোবাসতে। আমরা কি পারি না পুরনো সম্পর্কটা আবার নতুন করে তৈরি করতে? তোমার উত্তরের প্রতীক্ষায় রইলাম। ইতি তোমার মজনু পুনশ্চ : লটারিতে পঁচিশ লাখ টাকা পাওয়ার জন্য অভিনন্দন।  দরজার সামনে একটা ছেলেকে বল খেলতে দেখে সেলসম্যান জিজ্ঞেস করলেন, ‘এই ছেলে, তোমার মা কি বাড়িতে আছেন?’ ছেলেটা জবাব দেয়, ‘হ্যাঁ, আছে।’ সেলসম্যান ছেলেটাকে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে যান, তারপর কলবেল চাপেন। একবার, দুইবার, তিনবার। কিন্তু কেউ সাড়া দেয় না। শেষতক বিরক্ত হয়ে তিনি ছেলেটাকে বললেন, ‘কী ব্যাপার! তুমি না বললে, তোমার মা ঘরে আছেন?’ ছেলেটা সাথে সাথেই উত্তর দিয়ে বলল, ‘আমার মা তো বাড়িতেই আছে। কিন্তু এটা যে আমাদের বাড়ি, সেটা কখন বললাম?’  পুলিশের প্রিজন ভ্যানে করে ৭/৮ জন অপরাধীকে নিয়ে যাওয়া হচ্ছে। পাহাড়ের পাশ দিয়ে বন্ধুর পথ ধরে ছুটে চলেছে গাড়ি, হঠাত্ করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আক্রমণ করল এক দল সন্ত্রাসী। গার্ডকে মারধোর করে দরজা ভেঙে অপরাধীদের মুক্ত করে দিল। কিন্তু একজন অপরাধী পালাল না। প্রিজন ভ্যানে বসে রইল। পরে পুলিশের উদ্ধার দল এসে তাকে প্রশ্ন করল, ‘কী ব্যাপার সবাই পালালো, তুমি রয়ে গেলে যে!’ ‘মাথা খারাপ! পালিয়ে যাব কোথায়? এখান থেকে আমার বাড়িতে যাওয়ার রাস্তাটাই তো চিনি না!’, উত্তরে জানালো থেকে যাওয়া অপরাধীটি।