জয়পুরহাটে বিজিবির গুলিতে ভারতীয় গরু পাচারকারী নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:২১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে বিজিবি’র গুলিতে এক ভারতীয় গরু পাচারকারী নিহত হয়েছে। নিহত ওই গরু পাচারকারী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া হিলি উপজেলার লস্করপুর গ্রামের তাহের মন্ডলের ছেলে মুজিবর রহমান বাপ্পি (২৪)। জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খসরু সাব্বির আলী জানান- রবিবার ভোরে উচনা সীমান্তের ২৮১/ ১৮-১৯ সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে একদল ভারতীয় গরু পাচারকারী বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা পাল্টা বিজিবি সদস্যদের উপর আক্রমণ চালায়। পাচারকারীদের হামলায় নায়েক মোশারফ হোসেন ও সিপাহী মতিয়র রহমান নামে দুই বিজিবি সদস্য আহত হয়। বিজিবি সদস্যরা এসময় আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছুঁড়লে ওই ভারতীয় গরু পাচারকারী নিহত হয়।