চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের বাসভবনে ককটেল হামলা

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:২২
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের বাসভবনে শনিবার রাতে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়েছে। তারা ৩টি ককটেল নিক্ষেপ করলে এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং পুলিশ সুপারের বাড়ির দোতলার একটি জানালার কাচ ভেঙ্গে যায়। এ সময় পুলিশ ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় একটি মোটর সাইকেল ও হেলমেট ফেলে যায়। এ ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।