ময়মনসিংহ জেলা সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:২২
সম্প্রতি রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে ময়মনসিংহ জেলা সমিতি, ঢাকা-এর লিয়াঁজো কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। সৈয়দ ওয়াহিদ ও অধ্যাপক আকবর সিরাজীর উপস্থাপনায় সভায় সমিতির ভোটার তালিকা হালনাগাদ ও সম্পন্ন করণের পর মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সিদ্ধান্ত হয়। -প্রেস বিজ্ঞপ্তি