মারিয়া আক্তার মিম
শিশু মারিয়া আক্তার মিম দীর্ঘদিন যাবত্ কিডনী রোগে ভুগছে। তার চিকিত্সার জন্য ৮ লাখ টাকার প্রয়োজন। মিমের মা-বাবা মেয়ের চিকিত্সার্থে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: আবদুল মোমিন, সঞ্চয়ী হিসাব নং ২৭৩৬৪, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, ঢাকা সেনানিবাস শাখা। ফোন: ০১৬৭৬২৭০০২৮, ০১৮১৬৮৮০০৬৩।
তানজিলা
পিতৃহীন তানজিলা ওরফে তুলি স্নায়ু ও মস্তিষ্ক সমস্যায় ভুগছে। স্বরূপকাঠি কলেজের প্রথম-বর্ষের মেধাবী ছাত্রী তুলির মা স্থানীয় রাইস মিলের একজন সাধারণ শ্রমিক। ফুপা ও ফুপু তাকে ঢাকায় এনে চিকিত্সার উদ্দেশ্যে ইতিমধ্যে ১৬ হাজার টাকা ব্যয় করেছেন। তুলির চিকিত্সার জন্য কমপক্ষে ৮০ হাজার টাকার প্রয়োজন। যা তার মার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। মেয়ের চিকিত্সার্থে তিনি প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-বিলকিস, সঞ্চয়ী হিসাব নং ১০৬৩৩, উত্তরা ব্যাংক লিঃ, রমনা শাখা, ঢাকা। ফোন: ০১৮৪৯৫৩১৩৮৫।
