এশিয়া কাপ হকিতে যওয়ার আগে বাংলাদেশ হকি দল কোনো বিদেশি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। শেষ পর্যন্ত জাতীয় দল খেলবে ঘরের মাঠের খেলোয়াড়দের সাথে। আজ ও আগামীকাল সকালে হকি স্টেডিয়ামে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষের নাম দেয়া হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন একাদশ। আজকের ম্যাচ সকাল সাড়ে ১০টায়। খেলাটি এটিএন বাংলা সম্প্রচার করবে।
