রাণীশংকৈল উপজেলার মহারাজা হাট এলাকার শিশু নাঈম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল রবিবার বেলা ১২টায় জেলার রাণীশংকৈল উপজেলার মহারাজা হাটে মৃতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন, মৃত নাঈমের বাবা হাসিম উদ্দীন, মা নাজমা বেগম, মামা মফিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের ২০ এপ্রিল ৩ বছরের ছেলে নাঈমকে প্রতিবেশী দবিরুল ইসলাম ও তার স্ত্রী রশিদা বেগম বিষ পান করিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন একটি হত্যা মামলা দায়ের করা হয়।
