সীতাকুণ্ডে সোহেল হত্যায় গ্রেপ্তার ২

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৪৯
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির বার আউলিয়া ফুলতলা গ্রামে সোহেল হত্যার ঘটনায় তার স্ত্রী রিনা আক্তার বাদি হয়ে ৯ জনকে আসামি করে শনিবার থানায় একটি হত্যা মামলা করেছে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামি দেলোয়ার ও হেলাল নামে দুইজনকে আটক করেছে। গত শুক্রবার ফুলতলা গ্রামের গোলাফুর রহমানের ছেলেদের সঙ্গে সাহাব উদ্দিনের ছেলেদের গ্যাস লাইনের ওপর দিয়ে চলাচল নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে সোহেলকে কুপিয়ে প্রতিপক্ষরা হত্যা করে এবং উভয়পক্ষের ১০ জন আহত হয়। সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মাসুদ জানান, গ্যাস লাইনের উপর দিয়ে চলাচলকে কেন্দ্র করে ঘটনাস্থলেই সোহেল নামে একজনকে কুপিয়ে হত্যা করে। হত্যা মামলার এজাহারভুক্ত নয়জন আসামির দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।