লৌহজং থানার ওসি ক্লোজড

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৪৯
মুন্সীগঞ্জে লৌহজং থানার ওসি জাকিউর রহমানকে গত শনিবার ক্লোজড করা হয়েছে। তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে তাকে ক্লোজড করা হয়েছে এ বিষয়ে পুলিশের কেউ স্পষ্ট করে কিছু বলছেন না। তার স্থলে লৌহজং থানার ওসি (তদন্ত) মো: আবুল কালামকে দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, প্রশাসনিক কারণে তাকে ক্লোজড করা হয়েছে।