ফরিদপুরে হাসপাতাল ক্যাম্পাসে যুবক খুন

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫০
ফরিদপুর শহরের খাবাসপুর এলাকার মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আজিজুল হাকীম বাপ্পী (২২) নামে এক যুবক খুন হয়েছে। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে বাপ্পীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বাপ্পী মোবাইল ফোনের দোকান করতো। তার বাবার নাম বাচ্চু মিয়া, তিনি ঢাকায় গাড়ি চালান। ফরিদপুর কোতয়ালী থানার এস আই নাসির জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।