স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫১
মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে যৌতুকের জন্য স্ত্রী শাহানা বেগমকে(২২) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে তার স্বামীসহ ৮জনের বিরুদ্ধে গত শনিবার থানায় একটি মামলা করেছে নিহত শাহানার ছোটভাই মোহাম্মদ কলিম। ঘটনার ছয়দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেননি। যৌতুকের জন্য গত বুধবার ভোররাতে স্বামী মকছুদ পরিকল্পিতভাবে শাহানাকে হত্যা করে। শাহানা নিহত হওয়ার পর থেকে স্বামী ও তার আত্মীয়-স্বজনেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।