তালায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫১
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরা তালা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে ফরিদা হক স্বাস্থ্যসেবা প্রকল্প-এর উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক্স ও সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ও ১৭ই আগষ্ট অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে সহায়তা প্রদান করেন উত্তরণ, এলিলিলি ইনস্যুলিন কোম্পানী ও ফজলুর রহমান ফাউন্ডেশন।