বাকৃবির প্রতিষ্ঠা দিবস পালন

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫২
‘খাদ্যেই শক্তি, কৃষিতেই মুক্তি’— প্রতিপাদ্যকে সামনে রেখে উত্সবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৩তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।