মনিপুর উচ্চ বিদ্যালয়ের ১৬ শিক্ষক বরখাস্ত

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২২:২৮
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের ১৬ শিক্ষককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া শিক্ষকের মধ্যে বেশিরভাগই প্রতিষ্ঠানের মূল শাখার। কয়েকমাস ধরে স্কুলে অনুপস্থিত থাকা এবং একটি ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। বিদ্যালয়ের এক শিক্ষক প্রতিনিধি এই বরখাস্তের সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন। শনিবার এক সভায় বরখাস্তের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বরখাস্ত হওয়া শিক্ষকরা জানান, এই বহিষ্কারের বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানা গেছে।