দখল হয়ে যাওয়া নদীকে নিয়ে কেউ কেউ লেখেন—‘এখানে এক নদী ছিল।’ শুধু নদী নয়, খাল-বিল-ডোবা-জলাশয়-পুকুর ভরে বহুতল ভবন গড়ে উঠেছে বড় বড় নগরীতে। আরো কিনা স্থাপন করা হয়েছে কত না আবাসিক এলকা আর সিটি। ফসলি জমি ধ্বংস করে অফিস-আদালত, শিল্প প্রতিষ্ঠান, বাড়ি-ঘর স্থাপনের নজির তো ভুরি ভুরি। আর এসব কর্মকাণ্ড তো এ দেশের মানুষের হাতেই বাস্তবায়িত হয়েছে।
ঢাকার কথাই বলছি, একদা ঢাকা শহর গড়ে উঠেছিল জলাশয়, পুকুর, খাল ভরাট করে আর ফসলি জমি ধ্বংস করেই। এভাবেই কত না ফসলি জমি, জলাশয়, বিল বিলুপ্ত হয়ে আজ বহুতল ভবনে ছেয়ে গিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা আধুনিক নগরীর রূপ পেয়েছে। আমরা নদী, খাল, বিল, জলাশয় ডোবা-নালা, ফসলি জমি শেষ করে দেবো আর অনুশোচনা করে লিখবো:“এখানে এক নদী ছিল” এটা জেনে শুনে বিষ পান করার মতো নয় কি?
লিয়াকত হোসেন খোকন,
রূপনগর, ঢাকা
