কুমিরের ভয় আছে সবার। চিড়িয়াখানায় কুমিরকে লোহার খাঁচায় আটকে রাখা হয়। তারপরও অনেকে খাঁচার কাছে যেতে ভয় পায়। আর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার ১২ বছরের বালক এক প্রতিবেশীকে কুমিরের আক্রমণ থেকে বাঁচিয়ে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। খবর হাফিংটন পোস্টের।
সাউথ ক্যারোলিনার বাসিন্দা তামরা শ্যাটাক (৫০) তার দুটি পোষা কুকুর নিয়ে একটি হ্রদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি কুমির তার পায়ে কামড় দেয়। ভয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। বাড়ি গিয়ে এ ঘটনা জোয়ে মাফোকে বলেন। আর তখনই মাফো তার দাদাকে নিয়ে ওই হ্রদের কাছে যায় এবং কুমিরটিকে খুঁজতে থাকে। একদিন খোঁজার পর কুমিরটিকে পাওয়া যায়। মাফো তার দাদার সহায়তায় চার ঘন্টার অক্লান্ত পরিশ্রমে ৮ ফুট লম্বা এবং ১৮০ পাউন্ড ওজনের কুমিরকে উপরে টেনে তোলে। এরপর কুমিরের হাত-পা বেঁধে ফেলে।
