উপজেলার থানা শিশু পার্কে ওষুধ ব্যবসায়ীদের নিয়ে গতকাল রবিবার এইড্স ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া থানার ওসি মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মো. মিজানুর রহমান ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. ছগির হোসেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক এনামুল কবির টিপু তালুকদার, এডিপি ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য বিষয়ক ম্যানেজার মো. নিজাম উদ্দীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, ডিবি পুলিশের উপ-পরিদর্শক আ. হক। এডিপি ওয়ার্ল্ড ভিশন এ সভার আয়োজন করে। সভায় প্রেসক্রিপসন ছাড়া চেতনা নাশক ও নেশা জাতীয় ওষুধ বিক্রি না করার জন্য আহ্বান জানান হয়।
