পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হয়নি ভারতের সাবেক প্রেসিডেন্ট এবং পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের। অনেকদিন ধরে এই স্বপ্ন মনের ভেতর পোষণ করেছিলেন তিনি। তার একটি নতুন বইয়ে তিনি এ তথ্য প্রকাশ করেছেন। খবর এনডিটিভি’র।
‘মাই জার্নি: ট্রান্সফর্মিং ড্রিম ইন টু অ্যাকশনস’ বইয়ে বিজ্ঞানী কালাম বলেন, আমি ভাবতাম আমি একটি মেশিনের চালকের আসনে বসবো যা উপরের দিকে নিয়ে যায়। এটা ছিল আমার প্রিয় স্বপ্ন, বলেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বিমান বাহিনীর নির্বাচনী বোর্ডে সাক্ষাতকার দিয়েছিলেন। ২৫ জনের মধ্যে তিনি নবম অবস্থান পান। কিন্তু আটজনকে নিয়োগ দেয়া হয়েছিল। আর তখনই তার পুরানো সেই স্বপ্ন ভেস্তে যায়। এরপর তিনি কিছুক্ষণ হাঁটেন এবং অন্যদিকে জীবন গড়ার চিন্তা করেন। তিনি বিমান চালনা বিদ্যায় একজন বিশেষজ্ঞ।
