জে. মাসুদউদ্দিন ঢাকায়

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:৩২
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ঢাকা এসেছেন। পবিত্র ঈদ উল ফিতরের পরপরই তিনি দুই সপ্তাহের জন্য দেশে আসেন। ব্যক্তিগত ও সরকারি কাজে তিনি ব্যস্ত রয়েছেন বলে জানা যায়। একটি সূত্র তার ঢাকা আগমনের কারণ ‘সেমি অফিসিয়াল’ বলে মন্তব্য করেন। উল্লেখ্য, ২০০৮ সালে তত্কালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শেষদিকে সেনাবাহিনীর কর্মকর্তা মাসুদ উদ্দিনকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার পদে নিয়োগ দেয়া হয়। পরে সেনাবাহিনীতে চাকরির মেয়াদ শেষ হলে বর্তমান মহাজোট সরকার তাকে চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়ে ঐ পদে বহাল রাখে। পরে তার চুক্তির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হতে আরো প্রায় ছ’মাস বাকি আছে।