আজ ৫ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১২ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ১ ও ২ । শুভবার রবি ও সোমবার। । শুভরত্ন রুবী, মুক্তা/চন্দ্রকান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি :আপনি বিনয়ী, মিশুক ও মেধাবী। সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতা আছে আপনার। রোমান্টিকতা ও নাটকীয়তা ভালোবাসেন। শিল্প, সঙ্গীত ও সাহিত্যের প্রতি রয়েছে আপনার অনুরাগ। সরাসরি কোনো বিরোধে জড়াতে চান না। কৌশল ও ডিপ্লোম্যাসির মাধ্যমে সব বাধা অতিক্রম করতে চান। ইনটুইশন প্রয়োগ করে আপনি সহজেই পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে ধারণা করতে পারেন। উদ্যম, উদ্যোগ ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজীব গান্ধী, রসায়নবিদ জন জেকব বিজ্রলিনস, বেঞ্জামিন হ্যারিসন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কোনো অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। হঠাত্ মেজাজ খারাপ হতে পারে। কারো সাথে বিবাদে না জড়ালেই ভালো করবেন। অংশীদারী ব্যবসায়ে মতানৈক্য দেখা দিতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করে চলার চেষ্টা করুন ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মনের কথা কারো কাছে প্রকাশ না করলেই ভালো করবেন। কেউ আজ আপনার দুর্বলতার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের বাধা-বিঘ্নের সম্মুখীন হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে কর্মচারীদের সহযোগিতা পাবেন। কেউ আজ আপনাকে ঠকাবার চেষ্টা করতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যবসায়ী ও শিল্পপতিদের কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা আছে। ক্ষেত্রবিশেষে নতুন কর্মচারী নিয়োগের প্রয়োজন হতে পারে। রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করুন। আজ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ জ্বালানি দ্রব্যের ব্যবসায় সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভবান হতে পারেন। সংগীত ও অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য বৃদ্ধির সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো নাও যেতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ প্রকাশনা ব্যবসায়ের সাথে সম্পৃক্তদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। পদস্থ প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কোনো আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাবেন। ওয়ারিশী সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা হতে পারে। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ নয়। দেহে কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। অংশীদারী ব্যবসায় কোনো সমস্যা দেখা দিতে পারে। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে অন্য কোনো ব্যবসায়ীর সহযোগিতা পেতে পারেন। অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বাহুল্য ব্যয় পরিহার করার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কৃষিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ব্যবসায়িক ব্যাপারে ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কৃতকর্মের জন্য অনুতাপ দেখা দিতে পারে। মনের কথা কারো কাছে প্রকাশ না করলেই ভালো করবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। বেসরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো গোপন কথা প্রকাশ হয়ে যেতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শিল্প- সংস্কৃতের সাথে জড়িত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। অভিনেত্রা-অভিনেত্রীরা নতুন কাজে সাফল্য লাভ করতে পারেন। আর্থিক ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পেতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
