আকাঙ্ক্ষা’য় ব্রাইডাল প্যাকেজ
সম্প্রতি আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে এল আকর্ষণীয় প্যাকেজ। আগামী ৩০ আগস্ট পর্যন্ত যেকোনো ব্রাইডাল প্যাকেজের সাথে ফেয়ারি স্পা ফেসিয়াল, হেয়ার স্পা, থ্রেডিং করাতে পারবেন ফ্রিতে। অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদের হাতে ব্রাইডাল মেকআপে গর্জিয়াস ও ক্লাসিক লুকেও নিজেকে সাজিয়ে তোলার সুযোগ রয়েছে। ব্রাইডাল বুকিংয়ের জন্য যোগাযোগ :প্রধান কার্যালয়, ৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা, ঢাকা, ফোন : ০১৯৩৭৫১৩০০৬।
কাভাকাভা
নারীদের পছন্দের জুতো কাভাকাভা। এই বর্ষাকে কেন্দ্র করে এনেছে নতুন ডিজাইনের জুতো। পোশাক যে রঙেরই হোক না কেন সে রঙেরই জুতো মিলবে কাভাকাভায়। কারণ, কাভাকাভা সব সময় নানা রঙে জুতো তৈরি করে। ১০০% দেশি চামরা, পাথর, চুমকি ও দেশি সিল্ক কাপড় দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি জুতো। কাভাকাভার প্রতিটি শো-রুমে টেকসই এ জুতাগুলো পাওয়া যাচ্ছে।
বার্ডস আই
বর্ষার এই সময়ে ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে শত শত ডিজাইনের নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি বর্ষাকালের উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে।
লেডিতে বর্ষার থ্রি-পিস
ফ্যাশন হাউস লেডি এনেছে বর্ষা উপোযোগী এক্সক্লুসিভ ডিজাইনের নতুন থ্রি-পিস। গ্রীষ্মের দাবদাহের কথা মাথায় রেখে সম্পূর্ণ দেশীয় সুতি কাপড়ে তৈরি এসব থ্রি-পিসে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, সাদা, সবুজ, সাদা, হলুদসহ বিভিন্ন রং। প্রতিটি থ্রি-পিস ডিজাইনের ক্ষেত্রে রয়েছে দেশীয় ঐতিহ্য আর করা হয়েছে হাতের কাজ, স্কিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ। লেডির প্রতিটি পোশাক করা হয় পাঁচটি ভিন্ন ভিন্ন সাইজে।
হারবাল সলিউশানসে ব্রাইডাল অফার
বারিধারা পার্ক রোডে অবস্থিত হারবাল সলিউশানস অ্যান্ড বিউটি স্পাতে চলছে ব্রাইডাল অফার। বিয়ের এই মৌসুমে পার্লারটিতে স্পেশাল ব্রাইডাল প্যাকেজের পাশাপাশি রয়েছে পার্টি মেকআপ, স্পা, চুল রিবন্ডিং, চুল কাটা থেকে শুরু করে মেকআপ, বডি ম্যাসাজ, বডি স্ক্রাব ইত্যাদি সেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থা। এখানে আরও রয়েছে পার্টি মেকআপ, মিনি ফেসিয়াল, হারবাল ওয়েল ম্যাসাজ, ম্যানিকিওর সান বার্ন থেরাপি, প্যাডিকিওর-মেনিকিওর। এ ছাড়াও এখানে চুল রিবন্ডিংয়ে রয়েছে ১৫% বিশেষ ছাড়ের ব্যবস্থা। যোগাযোগ :হারবাল সলিউশানস ডে স্পা অ্যান্ড বিউটি স্টুডিও, ২২-কে পার্ক রোড, বারিধারা, ঢাকা। ফোন :৯৮৫৭০৫০।
মুসলিম কালেকশন
মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের সব সুতি শার্ট। ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি এক্সক্লুসিভ এসব শার্ট এখন বাজারে পাওয়া যাচ্ছে। মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। সময়োপযোগী কাপড় ও আধুনিক ফ্যাশনের কথা মাথায় রেখে এসব শার্ট তৈরি করা হয়েছে। ফরমাল ও ক্যাজুয়াল এসব চেক ও স্ট্রাইপ শার্টের কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। প্রাধান্য পেয়েছে সাদা, হালকা সবুজ, খয়েরি, গোলাপী, লাল, নীল, বেগুনি রং।
নানা পার্টিসেন্টারে ছাড়
পুরান ঢাকায় সম্প্রতি যাত্রা শুরু করেছে নানা পার্টিসেন্টার। এ পার্টিসেন্টারে রয়েছে পারিবারিক ও ব্যবসায়িক অনুষ্ঠান আয়োজনের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা। নানার একপাশে পার্টিসেন্টার এবং অন্য পাশে রেস্টুরেন্ট ও কাবাব জোন রয়েছে। এ ছাড়াও আছে বাচ্চাদের নানা ধরনের খেলার সরঞ্জামাদি। পার্টি সেন্টার ভাড়া করা যাবে জন্মদিন, বিয়ে, গায়ে হলুদ, ফ্যাশন শো, ব্যবসায়িক মিটিং, করর্পোরেট ইভেন্ট, প্রোডাক্ট ওপেনিং, কনফারেন্সসহ সামাজিক যেকোনো অনুষ্ঠানের জন্য। উল্লেখ্য, নানায় চলছে মাসব্যাপী সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চাইনিজ খাবারের উত্সব। যোগাযোগ :নানা, ৩ ওয়াইজঘাট, পাটুয়াটুলি, ইসলামপুর, ঢাকা। ফোন :০১১৯০১৬২২২২।
ঢাকার এলিফ্যান্ট রোডে বে এম্পোরিয়াম সু স্টোর উদ্বোধন
সম্প্রতি, ২১৮ নিউ এলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টারে বে এম্পোরিয়ামের নতুন একটি সু স্টোরের উদ্বোধন করা হয়েছে। বে এম্পোরিয়াম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এমএ কাদের দোকানটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাহেরা ট্রপিক্যাল সেন্টারের মালিক সমিতির সভাপতি জোয়ারদার মোসতাক আহম্মেদ।
গৃহসুখনের প্রশিক্ষণ
মহিলাদের আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করতেই গৃহসুখন নিয়ে এসেছে নতুন আঙ্গিকের কিছু প্রশিক্ষণ কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে আছে বিউটি ফিকেশন ফুলকোর্স (এ টু জেড), ফুড প্রসেসিং (ফাস্টফুড, মিষ্টি বাজারজাতকরণ), টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং। বর্ষাকালীন সময়ের জন্য রয়েছে ৫০% ছাড়। যোগাযোগ :গৃহসুখন, বাড়ি-৬, রোড-৫, ধানমন্ডি আ/এ, ঢাকা। ফোন :৮৬১৫২৪৬।
গ্লোরিয়াসে বউ সাজার অফার
ঢাকার ওয়ারিতে গ্লোরিয়াস বিউটি কেয়ার অ্যান্ড স্পা দিচ্ছে বউ সাজার বিশেষ অফার। এ অফারের আওতায় রয়েছে বউ সাজলে পার্টিসাজ ফ্রি আর গ্লোরিয়াস স্পেশাল বউ সাজ নিলে পাওয়া যাবে গায়ে হলুদের সাজ ফ্রি। বউ সাজের এ অফার চলবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত।
যোগাযোগ :
১৫/২-বি, ওয়ারি, ঢাকা। ফোন : ০১৯৪১৩২২০৫৯।
