নিজে করি
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের চর্চার জন্য আজ বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেয়া হলো।
সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১.সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১x৪০ = ৪০
১) নিচের কোন উক্তিটি সঠিক?
(ক) প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে কোনো সম্পর্ক নেই (খ) প্রযুক্তি ও বিজ্ঞান অভিন্ন
(গ) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত
(ঘ) প্রযুক্তির জন্য বিজ্ঞানের প্রয়োজন নেই
২) কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
(ক) শিক্ষা (খ) যাতায়াত
(গ) কৃষি (ঘ) দিন ও রাত্রির সংঘটন
৩) কত বছর পূর্বে মানুষ আগুন জ্বালানো শিখেছে?
(ক) দশ হাজার বছর (খ) বিশ হাজার বছর (গ) চল্লিশ হাজার বছর (ঘ) পঞ্চাশ হাজার বছর
৪) আগের দিনের মানুষ চলাচলের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করত?
(ক) গরুরগাড়ি (খ) ঠেলাগাড়ি
(গ) রিকশা (ঘ) মিনিবাস
৫) কারা আকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করেন?
(ক) বিজ্ঞানীরা (খ) জিন প্রকৌশলীরা
(গ) প্রযুক্তিবিদরা (ঘ) নভোচারীরা
৬) কত সাল পর্যন্ত কৃষিতে প্রাণী ও মানুষের পেশিশক্তি ব্যবহার করা হতো?
(ক) ১৮০০ (খ) ১৭০০
(গ) ১৬০০ (গ) ১৯০০
৭) কোনটির মাধ্যমে সবচেয়ে বড় কৃষি বিপ্লব ঘটে?
(ক) জৈবপ্রযুক্তি (খ) রাসায়নিক সার
(গ) উন্নত কৃষিযন্ত্র (ঘ) কীটনাশক
৮) বনভূমি কমে গেলে নিচের কোনটি ঘটবে?
(ক) ভূমিকম্প দেখা দেবে
(খ) কার্বন ডাই-অক্সাইড কমে যাবে
(গ) পৃথিবীর তামমাত্রা হ্রাস পাবে
(ঘ) নিচু এলাকা প্লাবিত হবে
৯) অনেক তথ্য অল্প জায়গাতে অথচ সহজে বহনযোগ্য কোন যন্ত্রে ধারণ করা যায়?
(ক) ডিভিডি (খ) পেনড্রাইভ
(গ) সিডি (ঘ) ল্যাপটপ
১০) তথ্যপ্রযুক্তি আমাদের লাঘব করেছে—
(ক) বুদ্ধিগত কাজ (খ) কায়িক শ্রম
(গ) যাতায়াত (ঘ) কৃষি শ্রম
১১) সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো—
(ক) কৃষি প্রযুক্তি (খ) যাতায়াত প্রযুক্তি
(গ) তথ্যপ্রযুক্তি (ঘ) গৃহ নির্মাণ প্রযুক্তি
১২) নিচের কোনটি আবিষ্কারের ফলে মানুষ মুখস্ত করার শ্রম থেকে মুক্তি পেয়েছে?
(ক) স্বরলিপি (খ) প্রিন্টার
(গ) লিপি (ঘ) ছাপাখানা
১৩) কম্পিউটারের প্রধান অংশ কোনটি?
(ক) সিপিইউ (খ) মাউস
(গ) মনিটর (ঘ) কী-বোর্ড
১৪) জলোচ্ছ্বাসের পুর্বাভাস কীসের মাধ্যমে প্রচার করলে সমুদ্র উপকূলের ক্ষয়ক্ষতি হ্রাস সম্ভব?
(ক) রেডিও (খ) পত্রিকা
(গ) ইন্টারনেট (ঘ) চিঠিপত্র
১৫) তথ্য সংগ্রহ করা ও এর প্রক্রিয়া করা বলতে নিচের কোনটিকে বোঝায়?
(ক) যন্ত্রপ্রযুক্তি (খ) তথ্যপ্রযুক্তি
(গ) শব্দপ্রযুক্তি (ঘ) বিদ্যুত্ প্রযুক্তি
১৬) ভূ-গর্ভস্থ মজুদ খনিজের তথ্য পাওয়া যায় কোন তরঙ্গের সাহায্যে?
(ক) তড়িত্ চৌম্বক তরঙ্গ (খ) আলোক তরঙ্গ (গ) শব্দ তরঙ্গ (ঘ) বায়ুর তরঙ্গ
১৭) তথ্য ধারণ, সংরক্ষণ, আদান-প্রদান সহজ ও দ্রুত হয়েছে কোনটির মাধ্যমে?
(ক) পত্রিকা (খ) রেডিও
(গ) টেলিভিশন (ঘ) মোবাইল
১৮) বর্তমানে প্রতি দশ বছরে বিশ্বের জ্ঞান কতগুণ হচ্ছে?
(ক) দ্বিগুণ (খ) তিনগুণ
(গ) চারগুণ (ঘ) পাঁচগুণ
১৯) বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয়?
(ক) কতটা গরম বা ঠান্ডা
(খ) জলীয় বাষ্প কম না বেশি
(গ) বায়ু ঘন না হালকা (ঘ) রোদ কম না বেশি
২০) বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়?
(ক) বায়ুর তাপমাত্রা বেশি বলে
(খ) বায়ুচাপ বেশি বলে
(গ) বায়ুতে জলীয় বাষ্প বেশি বলে
(ঘ) বায়ু শুষ্ক বলে
পরবর্তী অংশ আগামীকাল
