জেএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রস্তুতি

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ১৯:৪৩
অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর অধ্যায়-৬ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: বাংলাদেশকে কী বলা হয়? ক. কৃষিপ্রধান দেশ খ. শিল্পোন্নত দেশ গ. চাকরিজীবীদের দেশ গ. উন্নত দেশ সঠিক উত্তর: ক. কৃষিপ্রধান দেশ প্রশ্ন: বাংলাদেশের বেশির ভাগ লোক কোথায় বাস করে? ক. শহরে খ. প্রবাসে গ. গ্রামে ঘ. বিভাগীয় শহরে সঠিক উত্তর: গ. গ্রামে প্রশ্ন: গ্রামের মানুষের জীবিকার প্রধান উপায় কী? ক. চাকরি খ. কৃষি গ. ব্যবসা ঘ. শিক্ষকতা সঠিক উত্তর: খ. কৃষি প্রশ্ন: শহরাঞ্চলের মানুষ প্রধানত কী করে থাকে? ক. চাকরি খ. কৃষিকাজ গ. ব্যবসা-বাণিজ্য ঘ. চাকরি ও ব্যবসা সঠিক উত্তর: ঘ. চাকরি ও ব্যবসা প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? ক. কৃষি খ. শিল্প গ. পোশাকশিল্প ঘ. মত্স্য সঠিক উত্তর: ক. কৃষি প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি? ক. প্রাকৃতিক গ্যাস খ. মত্স্য গ. শিল্প ঘ. খনিজ সঠিক উত্তর: গ. শিল্প প্রশ্ন: ২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন ছিল— ক. তিন লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা খ. চার লাখ ৭০ হাজার ৭০৭ কোটি টাকা গ. তিন লাখ ৭৫ হাজার ৭০৭ কোটি টাকা ঘ. তিন লাখ ৭০ হাজার ৮০৭ কোটি টাকা সঠিক উত্তর: ক. তিন লাখ ৭০ হাজার ৭০৭ কোটি। প্রশ্ন: ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদন— ক. ছয় লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা খ. সাত লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা গ. ছয় লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি টাকা ঘ. ছয় লাখ ৯০ হাজার ৫৭০ কোটি টাকা সঠিক উত্তর: ক. ছয় লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। প্রশ্ন: দেশে উত্পাদন বাড়লে কী হবে? ক. দারিদ্র্য বেড়ে যাবে খ. বেকারত্ব বাড়বে গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে ঘ.কর্মসংস্থনের সুযোগ কমবে সঠিক উত্তর: গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে