অধ্যাপক মান্নান গাজীপুর সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২০:৫৯
৮১ কোটি ২৫ লাখ টাকার দেনার দায় মাথায় নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক এমএ মান্নান। তিনি রবিবার দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে শহরের বঙ্গতাজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনশী শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান, বিদায়ী প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ কামাল, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসানউদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার মো. আব্দুল বাতেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহেনশাহ আলম, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, তানভীর আহমেদ, আজিজুর রহমান শিরিস, আতাউর রহমান, মেহেদী হাসান ফারুক, হেলালউদ্দিন প্রমুখ।