জীবননগরে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:০০
চুয়াডাঙ্গার জীবননগরে স্বামীর ইটের আঘাতে স্ত্রী রূপালী খাতুন (২৫) নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, জীবননগর শাখারিয়া পিচমোড়ের মো. তেঁতুল মিয়ার ছেলে সুমনের সাথে পার্শ্ববর্তী হেলিপোর্টপাড়ার বাচ্চু মিয়ার মেয়ে রূপালীর ৮ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঘরে রিফাত নামে ৬ বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে দফায় দফায় সুমন যৌতুক দাবি করে এবং রূপালীর পরিবার তা পূরণ করে। রবিবার বিকালে সে আবার যৌতুক এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে রূপালী তা এনে দিতে অপরাগতা প্রকাশ করে। এ ঘটনায় ক্ষিপ্ত স্বামী ইট দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে তার ঘিলু বের হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় রূপালীকে যশোর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্বামী সুমন ও শাশুড়ি পলাতক রয়েছে।