পাঁচ সিটি নির্বাচনে পরাজয় আমাদের চোখ খুলে দিয়েছে

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:০৪
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৫টি সিটি কর্পোরেশনের নির্বাচনে পরাজয় আমাদের জন্য সাপে-বর হয়েছে। এ পরাজয় আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা আমাদের ভুল চিহ্নিত করবো। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ধৈর্যহারা হবেন না। এই শোকের মাসে বিজয়ের ক্ষেত্র তৈরি করতে আপনারা সবাই ঐক্যবদ্ধ হউন। রবিবার দুপুরে গৌরনদী ভায়া — পয়সারহাট — গোপালগঞ্জ মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী ৪ মাসে পদ্মা সেতুর কাজ শুরু করা সম্ভব হবে না। পদ্মা সেতু নির্মাণের জন্য ১০ হাজার কোটি টাকার টেন্ডার কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। বিশ্বব্যাংকের ডিজাইন ও পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর সকল কাজ করা হচ্ছে।