গঙ্গাচড়ায় মাছের সন্ধানে ছুটে চলা

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪০
রংপুরের গঙ্গাচড়ার ভূমিহীন গোবিন্দ রাতে মাছ ধরার সরঞ্জামাদি সাজিয়ে এক পলক ঘুম পেড়ে করতে থাকে ভোরের অপেক্ষা। ভোর হওয়ার সাথে সাথেই চলতে থাকে তাঁর ছুটে চলার চাকা। কি শীত, কি গরম সবই তার কাছে সমান। সে ছুটে চলে মাছের সন্ধানে। মাছ পেলে মনটা ভরে ওঠে খুশিতে। সমপ্রতি কথা হয় গোবিন্দের সাথে। তিস্তা নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিল। মাথায় লুঙ্গি পেঁচানো। এক কাঁধে মাছ রাখার ঝুড়ি। পরনে কাছা করা একটি ছেঁড়া লুঙ্গি। ঘাড়ে জাল। সংসারের কথা বললো, জীবন আর চলে না। ‘আগের মত নদীত আর মাছ নেই। বর্ষাকালে একটু মাছ পাওয়া যায়। শুকনো মৌসুমে অনেক কম।’ যেদিন মাছ পাওয়া যায় না সেদিন ধার-দেনা করে চলতে হয়। চারজনের সংসার। নুন আনতে পান্তা ফুরায়। দুঃখ যেন তাঁর ঘুচতেই চায় না।