জীবননগর উপজেলার রতিরামপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৪৮) ভবিষ্যতে আর মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেছে। রবিবার বেলা ১০টার সময় আব্দুর রশিদ উপজেলার উথলী বিজিবি ক্যাম্পে গিয়ে ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. নাজমুল হকের কাছে সে এ অঙ্গীকার করে আত্মসমর্পণ করেছে। আব্দুর রশিদ জানায়, মাদকের কারণে এলাকার পরিবেশ ও যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এটা বুঝতে পেরে আমি ভবিষ্যতে আর মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেছি এবং যারা মাদক ব্যবসা করছে তাদেরকেও আমার মত মাদক ব্যবসা না করার জন্য আহ্বান জানাচ্ছি।
