সুনামগঞ্জে ডাকাতের হাতে প্রবাসীর স্ত্রী খুন

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৪
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে লন্ডন প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে খুন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে ডাকাতরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুফিয়া বেগম (৫৫)। তিনি জগন্নাথপুর উপজেলার ফেচিগ্রামের লন্ডন প্রবাসী ফজল আলীর স্ত্রী। লন্ডন প্রবাসী ফজল আলীর স্ত্রী রুফিয়া বেগম পৌর শহরের মল্লিকপুর আবাসিক এলাকার একটি দ্বিতল ভবনে একা বাস করতেন। সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।