আড়াইহাজারে ছেলে ধরা সন্দেহ করে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশের উপ-পরিদর্শক মনির হোসেন জানান, গতকাল সোমবার উপজেলার মুকুন্দি গাজীপুরা এলাকায় সুমন (৪০) নামক এক ব্যক্তির চলাফেরা সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ওসি আখতার হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি আসলে ছেলে ধরা কিনা তা যাচাই-বাছাই চলছে। সুমনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ এলাকায়।
