মেহেরপুরে এক আদম বেপারিসহ ৩ জনকে আটকের দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। সোমবার সদরের বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুরের ভুক্তভোগী ১১টি পরিবারের সদস্যরা পুলিশ সুপার মোফাজ্জেল হোসেনের নিকট স্মারকলিপি পেশ করেন। পুলিশ সুপার ওই সময় ভুক্তভোগীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। উল্লে¬খ্য, মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্নপুর গ্রামের আদম ব্যবসায়ী নাসিরউদ্দিন ওরফে নাসির সিসিলিতে মোটা টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১১ জনের নিকট থেকে প্রায় সাড়ে ২৬ লাখ টাকা আদায় করে তাদের সাথে প্রতারণা করে। তাদের বিদেশে না পাঠিয়ে ওই টাকা নিয়ে সে চম্পট দেয়। ওই ঘটনায় হরিরামপুর গ্রামের খোরশেদ আলী বাদী হয়ে আদম ব্যবসায়ী নাসিরউদ্দিন ওরফে নাসিরসহ ৩ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি প্রতারণা মামলা করেন।
