লঞ্চ থেকে পড়ে কলা ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৮
জিয়ানগরে লঞ্চ থেকে পড়ে এক কলা ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শনিবার বিকালে এম.ভি পুবালী-১ নামের লঞ্চে অতিরিক্ত যাত্রী থাকায় ও জিয়ানগর লঞ্চঘাটে পন্টুন না থাকায় লঞ্চটি তীরে না ভিড়িয়ে নদীর মাঝে নোঙ্গর করে। এসময় বলেশ্বর নদের মাঝে লঞ্চে কলা তুলতে যায় কয়েক কলা ব্যবসায়ী। কলার বেপারীরা যাত্রীদের মালপত্রের উপর কলা রাখলে লঞ্চের যাত্রী ও কলার বেপারীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় লঞ্চ থেকে উপজেলার পার্শ্ববর্তী মোড়লগঞ্জের চন্ডিপুরের জামুয়া গ্রামের আইউব আলী শেখের ছেলে কলা বেপারী দুলালসহ (৩৫) দুই যাত্রী নদীতে পড়ে যায়। দুই লঞ্চ যাত্রীকে উদ্ধার করা গেলেও দুলালকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নিজামুদ্দিন গাজী।