নাঙ্গলকোট উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবিতে গতকাল রবিবার মানববন্ধন ও নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছেন সর্বদলীয় নাগরিক ফোরাম। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা নিয়ে একটি স্বতন্ত্র নির্বাচনী (কুমিল্লা-১১) এলাকা ছিল। ২০০৮ সালের নির্বাচনে নাঙ্গলকোটের সাথে সদর দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়ন সংযুক্ত করে (কুমিল্লা-১০) সংসদীয় আসন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহাম্মদ শোয়েব খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল্লা মজুমদার, চেয়ারম্যান গোলাম রসুল, চেয়ারম্যান মাজহারুল ইসলাম প্রমুখ।
