মান্দায় শিবিরের ঝটিকা মিছিল
মান্দা (নওগাঁ) প্রতিনিধি \ নওগাঁর মান্দায় গত রবিবার জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মান্দা উপজেলা শিবিরের সাথী শাখার উদ্যোগে উপজেলার দেলুয়াবাড়ী বাসস্ট্যান্ড হতে শিবির সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে দেলুয়াবাড়ী বাজারের পূর্বপ্রান্তে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
হোমনায় প্রতিমা প্রদর্শন ও পুরস্কার বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হিন্দু সমপ্রদায়ের মনসা পূজার বিজয়া দশমী উপলক্ষে হোমনা বাজারে প্রতিমা প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত রবিবার রাতে প্রতিমা প্রদর্শন শেষে গতকাল সোমবার ভোরে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের সময় সদর ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, পূজা উদযাপন পরিষদ নেতা মন্টু সাহা, বিষ্ণু লাল পোদ্দার ও সূর্য কমল প্রমুখ উপস্থিত ছিলেন।
দৌলতপুরে পদ্মার ভাঙন পরিদর্শনে সংসদ সদস্য
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর পদ্মার ভাঙনকবলিত ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর, আবেদের ঘাট, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা পরিদর্শন করেছেন দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ। রবিবার পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন যুব জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, আওয়ামী লীগ নেতা এডভোকেট এজাজ আহমেদ মামুন, বুদু সরকার, মামুন কবিরাজ আওলাদ হোসেন মাষ্টার প্রমুখ।
কিশোরগঞ্জে কৃষি প্রযুক্তি ও বৃক্ষমেলা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী কৃষি প্রযুক্তি, বৃক্ষরোপণ ও ফলদ বৃক্ষমেলা গতকাল সোমবার পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি হয়। জেলা প্রশাসক মো.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগহণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান ও দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদউল্লাহ।
আড়াইহাজারের সিএনজি চাঁদপুরে উদ্ধার
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা জালাকান্দি এলাকা থেকে চুরি হওয়া সিএনজি চাঁদপুর থেকে উদ্ধার এবং জড়িত এক চোরকে আটক করেছে আড়াইহাজার থানা-পুলিশ। থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানায়, গত ৫ আগষ্ট জালাকান্দি থেকে ঢাকা মেট্রো থ ১১-১১৫১ নাম্বারের একটি সিএনজি গাড়ির মালিক মাসুদ মিয়ার গ্যারেজ থেকে রাতে চুরি করে নিয়ে যায়। পরে চোরের দল গাড়ির মালিককে ফোন করে জানায় যে, ১ লাখ টাকা চাঁদা দিলে তারা গাড়ি ফেরত দিয়ে দিবে। পরে গাড়ির মালিক মাসুদ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ফোন নাম্বারের সূত্র ধরে গত রবিবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে গাড়িটি উদ্ধার করে এবং চোরের দলের সদস্য খায়েরকে (৪০) আটক করে।
নিয়োগপত্রের দাবিতে নওগাঁয় মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি \ অসহায় ও চাকরির বয়স শেষ হওয়া ১৫ হাজার শিক্ষকদের ৭ দিনের মধ্যে নিয়োগ দেয়ার ব্যবস্থা ও নিয়োগপত্র প্রদান করার দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের পুল শিক্ষক হিসাবে অপেক্ষমানরা। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় গতকাল সোমবার মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুশান্ত কুমার, জিল্লুর রহমান, বিউটি খাতুন, নাজমা আকতার প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক মোঃ এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের র্যালি
ময়মনসিংহ প্রতিনিধি \ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে শহরের নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয় থেকে দলীয় পতাকা নিয়ে বর্ণিল সাজে সজ্জিত বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মুরাদনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গত রবিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ফ্রি মেডিক্যাল ক্যাম্পের পৃষ্ঠপোষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট সুধাংশু রঞ্জন সাহা। ডাঃ পিকে সাহার নেতৃত্বে এতে দেশের স্বনামধন্য ১২ জন চিকিত্সক অংশ নেন। এ ব্যাপারে উদ্যোক্তা এডভোকেট সুধাংশু রঞ্জন সাহা বলেন, আমি আমার জন্মভূমি চন্দনাইলকে আমার পিতা-মাতার মতোই ভালবাসি এবং গত ২০ বছর যাবত্ ১৮ ও ১৯ আগষ্ট এখানে ফ্রি চিকিত্সাসেবা কার্যক্রম চলে আসছে।
অধিকার সম্পাদকের মুক্তি দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি \ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খানের মুক্তির দাবিতে নাগরিক সমাজের ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে রবিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে এড.নাজমুন্নাহার ঝুমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি এড.আবুল কালাম আযাদ, এড.গৌতম দাস, মিলন রায় প্রমুখ।
বাগেরহাটে সুন্দরী কাঠ উদ্ধার, ট্রলার আটক
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাট শহরের দড়াটানা ব্রিজ এলাকায় ভৈরব নদী থেকে বনবিভাগ কর্মীরা ১৬ পিছ সুন্দরী কাঠসহ একটি ট্রলার আটক করেছে। গত রবিবার এ সুন্দরী কাঠসহ ট্রলারটি আটক করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে।
বানারীপাড়ায় উপ-নির্বাচনে জাহিদুল নির্বাচিত
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ৩৩২ ভোট পেয়ে মোঃ জাহিদুল ইসলাম বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুম বিল্লাহ মোরগ প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট। প্রসঙ্গত উল্লেখ্য, উদয়কাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেনের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়।
চুয়াডাঙ্গায় ৮৫ লাখ টাকার হেরোইন উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া নামকস্থানে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮৫ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া সেক্টরের সদ্যরা। তবে তারা এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। বিজিবির কুষ্টিয়া সেক্টরের জিএসও-২ মেজর নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জ ১১-০১৮২ ভোরের আলো যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ হেরোইন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়ছে। গত রবিবার ফলক উন্মোচন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. এ রকিব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আব্দুল হাকিম ও মেডিক্যাল অফিসার ডা. শারমিন আরা আশা।
গাইবান্ধায় ডাক কর্মচারীদের মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি \ অবিলম্বে অবিভাগীয় ডাক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ চারদফা দাবি আদায়ে গত রবিবার গাইবান্ধা শহরের ডিবি রোডে অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্য দাবিগুলো হল, ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ, ডাক ব্যবস্থার আধুনিকায়ন এবং সামরিক রেটে রেশন প্রদান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, মুক্তিযোদ্ধা এসএম মঞ্জুর আলম, সুকুমার চন্দ্র মোদক প্রমুখ।
গাইবান্ধায় দরিদ্রদের জন্য গৃহনির্মাণ ঋণ প্রদান
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় হতদরিদ্র পরিবারদের গৃহনির্মাণের জন্য ঋণ প্রদান করা হচ্ছে। উত্তরাঞ্চলভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর ব্যবস্থাপনায় ইনক্লুসিভ হোমস্্ লিমিটেড প্রথম পর্যায়ে জেলার ৪শ’ পরিবারের মাঝে গৃহনির্মাণে এ ঋণ সহায়তা দিচ্ছে। গত রবিবার গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে ঋণপ্রাপ্ত এক পরিবারের গৃহনির্মাণের কাজ উদ্বোধন করা হয়। এসময় ইনক্লুসিভ হোমস লিমিটেডের নেদারল্যান্ডভিত্তিক প্রতিনিধি টিমের সদস্য ছাড়াও জিইউকের সমন্বয়কারী মহিরুল ইসলাম তুষার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল্লা, কামারজানি ইউপি চেয়ারম্যান ছকমল হোসেন উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন, নূর করিম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি এ্যাড.আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান মাহমুদ মামুন, যুগ্ম আহবায়ক নূর-এ-শাহাদাত্ স্বজন প্রমুখ।
দুমকিতে বিএনপির কার্যক্রমে চাঙ্গা ভাব
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেরা বিএনপির কার্যক্রম এক সপ্তাহ ধরে চাঙ্গা। উপজেলার ৫টি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি নিয়ে ব্যস্ত নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতৃবৃন্দ কার্যক্রম চালাচ্ছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেরা বিএনপির নেতৃবৃন্দের কাছে বিভিন্ন পদের জন্য ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে উপজেলা জাসাস মত্স্যজীবী দলসহ শ্রীরামপুর ইউনিয়নের বিএনপির কমিটি নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন।
রাণীনগরে আশার স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে আশার ৭টি ব্রাঞ্চে একযোগে আশার মহিলা সদস্য ও আশেপাশের মহিলাদের নিয়ে ‘‘ডায়রিয়া ও পানিবাহিত রোগ এবং তার প্রতিরোধের উপায়” বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুরে নতুন বিজিবি ক্যাম্পের উদ্বোধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী রহনপুর ইউনিয়নে রামদাসপুর নামে নতুন একটি বিজিবি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন সোমবার এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ৪৩,বিজিবির (নওঁগা) অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল কবীর ও ৪৩,বিজিবির (চাঁপাইনবাবগঞ্জ) অধিনায়ক লেঃ কর্ণেল ফজলুল হক।
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী
সুনামগঞ্জ প্রতিনিধি \ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে র্যালি, আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বর্ণাঢ্য র্যালি শুরু শেষে প্রদক্ষিণ করে প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক শাহজাহান, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাদের আহমদ প্রমুখ।
ভৈরবে বিদ্যুত্স্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আরমান মিয়া (১৪) নামে ছাত্রের মৃত্যু হয়েছে। ভবানীপুর গ্রামের আরমান মিয়া গত রবিবার সন্ধ্যায় বিদ্যুতের খুঁটিতে বাড়ির সংযুক্ত লাইনটি বাঁশ দিয়ে মরিচা সরাতে গেলে ওই বাঁশে বিদ্যুত্ প্রবাহিত হয়ে তার শরীরে জড়িয়ে যায়। আহত অবস্থায় উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুরে জেলা পরিষদ মার্কেটের নির্মাণ উদ্বোধন
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুর ডাকবাংলো মোড়ে জেলা পরিষদ মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ।
বটিয়াঘাটায় মাছের পোনা বিতরণ
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকাল দশটায় বিভিন্ন প্রতিষ্ঠানে পোনা মাছ বিতরণ করা হয়েছে। মোট ১১৪টি প্রতিষ্ঠানে ৫৫৬ কেজি বিভিন্ন জাতের রুই, কাতলা, সিলভার কার্প ও মৃগেল মাছের পোনা দেয়া হয়। বিরতণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা সিনিয়র মত্স্য অফিসার মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।
মেহেরপুরে হিজড়াদের অধিকার বিষয়ক সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি \ গতকাল সোমবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মউক কার্যালয়ে বাংলাদেশ ইউসেপ-এর সহযোগিতায় ও মউকের আয়োজনে হিজড়াদের অধিকার বিষয়ক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। মানব উন্নয়ন কেন্দ্র মউক-এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রথম আলোর জেলা প্রতিনিধি তুহিন আরন্য, মেহেরপুর ইলেক্টো মিডিয়ার সভাপতি ও যুগান্তর-এর জেলা প্রতিনিধি তোজাম্মেল আযম এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার সোসাইটি মেহেরপুর জেলা শাখার সভাপতি বাংলাভিশন ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি আবু লায়েছ লাবলু। এছাড়া হিজড়াদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুরভী চাদনী, সন্ধা রানী ও গিতা খাতুন।
জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী দ্বিধাবিভক্তভাবে পালিত হয়েছে গতকাল সোমবার। এ উপলক্ষে একটি র্যালি এবং পরে পৌর আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জেলা বিএনপি নেতা হামিদুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালি, যুবদল নেতা আফিজার রহমান প্রমুখ।
