মুক্তিযোদ্ধা নৌ-কমান্ড এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:১৬
সোমবার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে সাবমেরীনার বদিউল আলম বীর উত্তমের সভাপতিত্বে বাংলাদেশে মুক্তিযোদ্ধা নৌ-কমান্ড এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৪০ দিনের মধ্যে সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। তাছাড়া ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং ৬১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটিও গঠিত হয়। সম্মেলনে প্রস্তুতি কমিটির আহবায়ক হিসেবে আলহাজ্ব শাহজাহান কবির বীর প্রতীক ও সদস্য সচিব কমান্ডো মো: খলিলুর রহমান এবং সদস্য (অর্থ) বোরহান উদ্দিন আহমেদকে মনোনীত করা হয়। সভায় সারাদেশে থেকে আগত বিপুলসংখ্যক নৌ-কমান্ড উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি